বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (ডব্লিউএমটিসি) ২০২৪-এ অংশগ্রহণকারী বাংলাদেশের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর অসামান্য সাফল্য উদযাপন করা হয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, তরুণ গণিতবিদদের অদম্য মেধা, অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আমাদের সকলকে গর্বিত করেছে। তারা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি, তারা বিশ্বকে দেখিয়েছে যে বাংলাদেশের মেধাবীরা বিশ্বের সেরাদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে নেই।
ড. ওয়াহিদউদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সাফল্য সমগ্র জাতির জন্য এক অনন্য প্রেরণা। তোমাদের এই অর্জন আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে, আমরা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ ও প্রেরণা যোগায়।
অংশগ্রহণকারী ও বিজয়ীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি এই আয়োজনে শিক্ষা গবেষক রাখাল রাহার সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন- ড. হাসিনা খান, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. কামরুল হাসান মামুন, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মাহবুব মজুমদার, অধ্যাপক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড; ড. সাইফুর রহমান বকাউল, চেয়ারম্যান, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও গ্রুপ ক্যাপ্টেন, বাংলাদেশ বিমান বাহিনী; ড. জি. আর. আহমেদ জামাল, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; কামরুজ্জামান কামরুল, একাডেমিক কাউন্সিলর, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রকৌশলী, জিওক্যাল ইউএসএ।
অনুষ্ঠানে বাংলার ম্যাথ-এর পথচলা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত ভাবনা বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন তিন সহ-উদ্যোক্তা আহমেদ শরিয়ার, এসএম মাহতাব হোসেন এবং আশরাফুল আল শাকুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন, গণিত প্রেমী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ (ডব্লিউএমটিসি) ২০২৪-এ অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক, ৭টি ব্রোঞ্জপদক ও ৩টি মেধা সম্মাননাসহ মোট ২৭টি পদক অর্জন করেছে। এই সাফল্যের পেছনে ‘বাংলার ম্যাথ’ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments