বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আজ ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘আইআইটি ডে’ উদ্যাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজ ও দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের সদ্ব্যবহার করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন, বিভিন্ন ভাষাগত দÿতা অর্জন, বক্তৃতা প্রদান, প্রপোজাল ও প্রজেক্ট রাইটিং, প্রবন্ধ রচনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কলাকৌশল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডে দক্ষতা অর্জন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানের ১ম পর্বে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের ৮ম, ৯ম ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়া, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments