ইবি প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী বই মেলার শেষ দিনে বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের মাঝেও বই বিতরণ করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বইমেলার শেষ দিকে ব্যক্তিগত উদ্যোগে তিনি এ কাজ করেন। এসময় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে বই মেলার স্টল পরিদর্শন করে বই ক্রয় করেন। ক্রয়কৃত বই সাধারণ শিক্ষার্থী, শিশুদের পাশাপাশি গবেষণামূলক বিভিন্ন বই উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর সহ অন্যান্য শিক্ষকদেরও উপহার দেন।
এসময় তিনি ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল ভালো উদ্যোগের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আজকের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। তাতে অবশ্যই শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যাতে অন্যান্য অপরাধে না জড়িয়ে লেখাপড়ায় মনোযোগী হয় সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি বিশ্বাস করি বইপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে অন্যায়- অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments