ইবি প্রতিনিধি: ঝিনাইদহের আরাপপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীর নাম মশিউর রহমান, সে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই স্থানে দুই পক্ষের মারামারি হয়। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এসময় আরাপপুর ইলেক্ট্রিসিটি না থাকায় তিনি এই পরিস্থিতির মাঝে পড়ে যান। ধাওয়া পাল্টা পরিস্থিতি দেখে তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান এবং হামলায় শিকার হন। পরবর্তীতে, বেল্লাল নামের একজন ঝিনাইদহের স্থানীয় ব্যক্তি মশিউর রহমানকে হসপিটালে নিয়ে যান।
হামলায় শিকার ইবি শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। তারপর কিছু লোকজন ভারী অস্ত্রপাতি নিয়ে তাড়া করে। তারপর আমাকে মারধর করে। আমি স্টুডেন্ট বলার পরও রড, স্টিক দিয়ে আঘাত করে। শরীরের ৬ জায়গায় কাটা পরে। তাতে প্রায় ১৭-১৮ টি সেলাই লাগে। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে দেখতে আসছিলো এবং বিভাগের শিক্ষার্থীরা আমার সাথে আছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. রেজা বলেন, মশিউর ঝিনাইদহ তে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ তার উপর হামলা হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ছিল। পুলিশ টিমের সাথে আমার কথা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে আমাকে জানাবে। এছাড়াও, ছাত্র উপদেষ্টাকে জানিয়ে রেখেছি। আগামীকাল ক্যাম্পাসে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
সব মন্তব্য
No Comments