বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দিনভর শিক্ষার্থীরা প্রশাসন ভবন অবরুদ্ধ রাখার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপচার্য অধ্যাপক সারেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাচনায় বসে এ সিদ্ধান্ত নেন।
উপচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বলে কিছু থাকছে না। কিন্তু আমি একটি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবো।
এরআগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপচার্য ও কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক মানুষ। বিশেষ প্রয়োজনেও কাউকের বের করতে দেওয়া হয়নি। তাছাড়া খাবার খেতে পারেনি আটকে থাকা ব্যক্তিরা। পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
সব মন্তব্য
No Comments