বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশ মুখ নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইউনিট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আজ ০৭ অক্টোবর ২০২৪ সোমবার দুপুর থেকে আগামী ১৪ অক্টোবর ২০২৪ সোমবার দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।দুর্গোৎসব চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।এক্ষেত্রে পূজা উপলক্ষ্যে ঢোকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী এবং দর্শনার্থীর সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
সব মন্তব্য
No Comments