জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি করেছে গণঅভ্যূত্থান রক্ষা আন্দোলন।
বুধবার বিকেল ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সাথে দেখা করে একটি স্মারকলিপি দেন গণঅভ্যূত্থান রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। সেখানে এ দাবি করা হয়।
এদিকে হলের নাম পরিবর্তন ছাড়াও ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ও ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবি জানানো হয়।
এ ব্যাপারে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হল থাকে সেটা আমাদের বোধগম্য না। ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম পরিবর্তন করে এবং নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি, উপাচার্য আমাদের দাবি বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।”
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগরের জন্য ভয়ঙ্কর একটি রাত ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ওইরাতে নৃশংস হামলা চালিয়েছিল যা জাহাঙ্গীরনগরের ইতিহাসে বিরল। পাশাপাশি ১৭ পুলিশ যে হামলা করেছিল এবং সেই হামলায় জাবি শিক্ষার্থীরা আহত হয়েছিল অনেক। দুটি দিনকে স্মরণে রেখে আমরা জাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি।
এ বিষয়ে উপাচার্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
সব মন্তব্য
No Comments