ইবি প্রতিনিধি : পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও বিজয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামীকাল থেকে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ক্যালেন্ডারে সবুজ চিহ্নিত দিনগুলোতে চাইলে পরীক্ষা নেয়া যাবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (সবুজ চিহ্নিত) আগামী ১ মার্চ ২০২৫ শনিবার হতে ৮ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কুদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ ২০২৫ বুধবার হতে ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।
আরও বলা হয়, শিক্ষার্থীদের (সবুজ চিহ্নিত) বন্ধকালীন সময়ে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
ছুটিশেষে ০৮ এপ্রিল ২০২৫ তারিখে অফিস খোলার দিন সকল বিভাগ/অফিস প্রধানকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি/অনুপস্থিতির প্রতিবেদন বেলা ১২ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর অফিসে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments