বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।
রবিবার রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা।
এসময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন। চাঞ্চল্যকর ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments