বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আহুত সভায় ছাত্র শিবিরের উপস্থিতি থাকায় সভা বর্জন করেছে পাঁচ ক্রিয়াশীল ছাত্র সংগঠন। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন একথা জানান।
বিবৃতিতে তারা জানান, আসন্ন ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের সাথে সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ ও সদস্য সচিব অদিতি ইসলাম উপস্থিত হন। সভায় মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত সংগঠন ইসলামী ছাত্র শিবির উপস্থিত হলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপত্তি পোষণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের চুক্তিকে ভঙ্গ করে ছাত্র শিবিরকে কেন এই সভায় আহ্বান করা হয়েছে তার সদুত্তর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। তার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠগুলি সভা বর্জন করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণহত্যাকারী সাম্প্রদায়িক অপশক্তিকে কোন প্রকার আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অপরদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর এক বার্তায় গণমাধ্যকে একই তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments