বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সব পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যলয়রে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের আবদনের প্রেক্ষিতে সাত কলেজে সোমবার (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অনিবার্য কারণবশত আজ ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।
এছাড়া, আজ ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments