ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দখলদার ইসরায়েলের হামলায় শহীদ হওয়ায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ-সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলোজি ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ’ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বান্নাহ বলেন, দখলদার ইসরায়েল বাহিনী হয়তো ভেবে নিয়েছিলো একজনকে মেরে মুসলিম শক্তিকে দমিয়ে দেয়া যাবে। তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, একজন হামাস প্রধানকে মেরে ফেলে মুসলিম জনতাকে থামিয়ে দেয়া যাবে না। তার শাহাদাৎ এর মাধ্যমে তিনি জান্নাতে চলে গেছেন আমরা আশাবাদী। তার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন তার নেতৃত্বে হামাস আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা যুদ্ধ করছে। আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের হৃদয়ের রক্ত তাদের সাথে আছে। এছাড়াও সারা বিশ্বের নির্যাতিত মুক্তিকামী জনতার পাশে আমাদের কণ্ঠস্বর উজ্জীবিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত। এটা আমাদের ঈমানী দায়িত্ব। এই শহীদের শাহাদাৎকে আল্লাহ পূর্ণ মাত্রায় কবুল করুক এইটাই আমাদের প্রত্যাশা।
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
সব মন্তব্য
No Comments