জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের আবাসন সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, মোবাইল, ব্যাগ, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষণের মতো ব্যতিক্রমী কিছু কর্মসূচি পরিচালনা করছে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি। এছাড়াও, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের "মুন্নু বাইক সার্ভিস" ও বিনামূল্যে পানি বিতরণ করছে সংগঠনটি।
গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুরুর দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সন্নিকটে ‘মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির’ উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার মহৎ উদ্দেশ্যে সংগঠনটি এই অনন্য উদ্যোগ নিয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ আমিনুর ইসলাম আমিন (নীরব) বলেন, “আমরা প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মানিকগঞ্জের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবার আমরা একটি নতুন মাত্রা যোগ করেছি, যার অংশ হিসেবে বিনামূল্যে খাবার পানি প্রদান করছি। প্রতিদিন আমাদের এই সেবা অব্যাহত থাকবে, যা সব পরীক্ষার্থীর জন্য উন্মুক্ত।
তিনি আরও বলেন, এই সেবামূলক কাজে সহযোগিতা করেছে তাদের প্রতি আমদের বিশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি মানিকগঞ্জ জেলার জনাব আফরোজা খান রিতা, সমাজসেবক, চেয়ারম্যান-মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা, সাভার মডেল থানা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের সেবামূলক কাজে পাশে আছেন শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, সিনিয়রবৃন্দ এবং পরিচিতজন, যারা অনুদান দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আশা করছি, আগামীতেও তাদের পাশে পাবো।’
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি-জাবি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের সেবা দিয়ে আসছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম তত্ত্বাবধান করছেন সংগঠনটির সভাপতি মোঃ আমিনুর ইসলাম আমিন (নীরব), সেক্রেটারি রবিউল আলম, ও অন্যান্য সদস্যরা।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments