ইবি প্রতিনিধি : ভারত কতৃক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গজলডোবা বাঁধ খুলে দিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এসময় ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রংপুর বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন গেইটে এসে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো: ইনজামুল হক সহ বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মিছিলে শিক্ষার্থীদের হাতে উত্তরের কান্না আর না, আর না; দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা; তিস্তার পানি বণ্টন চাই, অন্যায় মেনে নেবো না ভাই; অবিলম্বে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই; গজলডোবা বাঁধের ছলা, বন্যায় কেন ডোবে গলা; এতো বৈষম্য কেন, উত্তরবঙ্গ কি দেশের বাইরে? ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছে। এবার আমরা ক্যাম্পাসে নামছি। দ্রুত সমাধান না হলে কিন্তু সারাদেশে একযোগে নামতে বাধ্য হবো। এ পর্যন্ত যা চুক্তি হয়েছে তা ভারতের সুবিধার্থে হয়েছে। আমরা কোনো সুবিধা ভোগ করতে পারছি না। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে।
বিক্ষোভ সমাবেশে অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, আজকের বিক্ষোভ সমাবেশে জানাতে চাই, ভারত যদি বারবার পানির বাঁধ খুলে দিয়ে অত্যাচার করলে এদেশের মানুষআর আর সহ্য করবে না। ভারতকে জানাতে চাই, আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করুন। অন্যথায় এদেশের মানুষ আদায় করতে বাধ্য হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments