বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) শাটল বাস সার্ভিসের জন্য নির্ধারিত বাসসমূহ পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, ৩টি নন এসি মিনিবাস সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে। সম্ভাব্য রুটগুলো হলো ১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড় ২. নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট- কার্জন হল-কবি সুফিয়া কামাল হল এবং ৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্সএনেক্স ভবন-জগন্নাথ হল-এস.এম.হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড়।
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
সব মন্তব্য
No Comments