ইবি প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে ‘পর্যটন শান্তির সোপান’ স্লোগানকে সামনে রেখে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালি, রচনা ও কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজনে দিনটি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয়, আদিবাসী ও ট্যুরিজমের চাকরির ক্ষেত্র ভিত্তিক পোশাক পরিধান করে প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙ এর বেলুন নিয়ে র্যালিতে অংশ নেয়।
এসময় র্যালিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিব, প্রভাষক মো ইয়ামিন মাসুম, প্রভাষক মো নাছির মিয়া সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
সব মন্তব্য
No Comments