বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিম্যাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বুধবার (১৮ ই ডিসেম্বর) বিকেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ- এর কাছে তিনি যোগদান পত্র পেশ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ড. মাছুমা হাবিবকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, অধ্যাপক মাছুমা হাবিব বাকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং- এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাকৃবি থেকে ১৯৯২ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে বিএসসি এবং ১৯৯৮ সালে অ্যানিম্যাল নিউট্রেশন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতার পাশাপাশি অধ্যাপক মাছুমা হাবিব বাকৃবিতে ০৪টি প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন এবং দুটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তাঁর অধীনে ১০ জনেরও বেশি শিক্ষার্থী এমএস সম্পন্ন করেছে। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তাঁর ৩৬টির বেশি প্রকাশনা রয়েছে।
তিনি সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ এবং গবেষণা কাজে যুক্তবাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন ।
তিনি ডিএফআইডি ও ব্রিটিশ কাউন্সিল ফেলোশিপ, অরেঞ্জ নলেজ প্রোগ্রাম ও নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রাম প্রাপ্ত হন।
অধ্যাপক মাছুমা হাবিব বাংলাদেশ মিট সাইন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ ইনস্টিটিউশন- এর আজীবন সদস্য।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments