বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক ভাষা পদযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন। পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানুষের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভাষা। যে ক’টি বিষয় মানুষকে মানুষে পরিণত করে, তার মধ্যে ভাষা অন্যতম। দেশ ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিরাজমান বিভেদ ও বিভক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করতেও ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভাষা দিবস ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হয়ে ওঠার নেপথ্যে অবদান রাখা এদেশের সন্তানদের সম্পর্কে জানার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।এই ভাষা পদযাত্রায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনে শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এই পদযাত্রার আয়োজন করে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments